১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে পুলিশের অভিযানে ৪৬ জন আটক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১, ৫:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে পুলিশের অভিযানে ৪৬ জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী নগরীর ১২টি থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে থেকে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এদের আটক করে।

আরএমপি সুত্র জানায় বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৮ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমুকদুম থানা ২, এয়ারপোট থানা ১, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ,দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৯ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জন গ্রেফতার করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন