জেলা পরিষদের উদ্যোগে মোহনপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মোহনপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে ৩৬টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার মোহনপুর উপজেলা ডাক বাংলা চত্ত্বরে জেলা পরিষদের সদস্য রাবিয়া খাতুন সীমার সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার বক্তব্য বলেন, আজ আমার সামনে যে সকল প্রতিবন্ধী উপস্থিত আছেন আমি ও আমার জেলা পরিষদ তাদের জন্য অতি সামন্য কিছু করতে পেরেছি বলে আমাদের ভালো লাগছে।
আমি জানি এই হুইল চেয়ার একজন প্রতিবন্ধীর জন্য অতি সামান্য। আমি যদি আবারো সূযোগ পাই তবে কথা দিচ্ছি এই প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়াবে রাজশাহী জেলা পরিষদ। পরিশেষে তিনি জেলা পরিষদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম মতিন, সাধারণ সম্পাদক এম এম মামুন, বাকশিমইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য মুসলেমা বেগম,আনজুআরা বেগম প্রমুখ।
