রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৪৪ জন আটক
স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিগ অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী নগরীর ১২টি থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করে। আরএমপি সুত্র জানায় বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ৫ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে।
যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩১ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জন গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১১৫.৮ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ লিটার চোলাইমদ ও ২ কেজি ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
