তাহেরপুরে এবি ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এবি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাহেরপুর পেঁয়াজ হাটা সংলগ্ন পৌর সুপার মার্কেটের ২য় তলায় অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়। তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক, এবি ব্যাংক এজেন্ট শাখার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তার প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কর্পোরেট শাখার পরিচালক ফজলে রহমান, রাজশাহী এবি ব্যাংকের এজেন্ট শাখার চেয়ারম্যান সেলিম আহমেদ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র বাবুল খাঁ, তাহেরপুর পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, দ্বীপনগর কলেজের অধ্যাপক মাওলানা শহিদুজ্জামান মীর, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার, তাহেরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর ইসলাম, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম আনসারী।
