রাজশাহী কোর্ট চত্বরে জামিল ব্রিগেডের মাস্ক বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স সেবা প্রদানের পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রতিদিনই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে রাজশাহীর আদালতপাড়ায় আইনজীবীদের মাঝে মাস্ক ও তাদের সেবা সম্বলিত সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, অ্যাড. সুশান্ত দাশ, অ্যাড. মামুনুর রশীদ জন, শহীদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুদ্দীন পান্না, সাবেক ছাত্রনেতা সেলিম মনোয়ার, কাশিয়াডাঙ্গা থানার মন্বয়কারী শামীম ইমতিয়াজ, সদস্য গোলাম রসুল বাবলু, সাহারুল ইসলাম টিয়া, বোয়ালিয়া থানার সমন্বয়কারী ওহিদুর রহমান, সদস্য অমিত সরকার প্রমুখ।
