৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১, ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মায় অজ্ঞাত কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে নগরীর গুড়িপাড়াস্থ হাইটেক পার্ক আইবাঁধের পূর্বের পাশে পদ্মার পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মেয়েটির বয়স আনুমানিক ৫ বছর। লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বুধবার সকালে পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখা যায়। পরে রাজশাহী নৌ পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি নদী থেকে উদ্ধার করে।

রাজশাহী নৌ পুলিশের ওসি (পুলিশ পরিদর্শক) ওবাইদুল হক জানান, বুধবার সকালে রাজশাহীর আইবাঁধে একটি লাশ ভাসছে বলে আমরা সংবাদ পায়। সংবাদ পেয়ে আমরা এসে লাশটি উদ্ধার করি। লাশটি একটি মেয়ে শিশুর। মেয়েটির বয়স আনুমানিক পাঁচ বছর হবে। লাশটি পদ্মা নদীতে ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে ১৫/২০ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন