পবায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার ১ ব্যক্তি আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আসামী মোঃ জাকির (২২) রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে। সে পবা থানার কাঞ্চিয়াপাড়া এলাকায় গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এএসএম. সাইদুজ্জামান ও তাঁর টিম গত ২৪ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পবা থানার কাঞ্চিয়া পাড়া এলাকায় জাকিরকে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
