রাজশাহী নগরীতে ৬ জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৬ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ হাবিব (৩০), মোঃ শহিদ (৪০), শ্রী সনজীবন কুন্ডু (৫০), মোঃ নয়ন(৩০), মোঃ সেলিম রেজা(৪৪) ও মোঃ মানিক মিয়া(৪৮)।
পুলিশ জানায়, ২৪ আগস্ট দিবাদগত রাত ১২.৩০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার তালাইমারী বালুর ঘাট এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
