বাগমারায় হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম এরশাদ আলী। সে উপজেলার বড় মাড়িয়া গ্রামের কালাম মোল্লার ছেলে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাগমারা থানা পুলিশের এসআই একলেছুর রহমান এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন সহ তাকে গ্রেপ্তার করে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
