বাগমারায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রীদের মাঝে বিতরণ করা হয় একটি করে লেবুর চারা ও একটি মাস্ক। এছাড়াও স্কুলের নিজস্ব অর্থায়নে করোনাকালীন সময়ে অর্ধশত অসহায় দুস্থদের মাঝেও ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। এতে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষিকা ও গালর্স গাইড এ্যাসোসিয়েশন বাগমারার স্থানীয় কমিশনার নাজমা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রভাষক শাহিনুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী কোহিনুর বানু, শিক্ষক বাদল রহমান, আব্দুল বারী প্রমুখ।
