৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ৫:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় দুই আসামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী সহ নিয়মিত মামলার আরেক আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গত সোমবার রাতে পুলিশ গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী নয়ন (২৮) কে গ্রেপ্তার করে। তার পিতার নাম আবুল কাসেম।

অপরদিকে মঙ্গলবার সকালে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামে অভিযান চালিয়ে মমিনুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করে। তার পিতার নাম মনসুর রহমান। মমিনুলের বিরুদ্ধে একটি মামলায় দুই মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন মহামান্য আদালত। মামলার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। বাগমারা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামীদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন