বাগমারা প্রাইমারি স্কুলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ৮৭ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
