৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে সভা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ৪:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ইপফাৎ আরা কামাল ও যুগ্ম সম্পাদক মালিহা জামান মালা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন