সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

সরকার হবে অংশগ্রহণমূলক : সোহাইল

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এফএনএস : তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, তারা সবার সঙ্গে সুসম্পর্ক চান এবং দেশের সব নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে সরকার গঠন করবেন। কাতারের রাজধানী দোহার রাজনৈতিক কার্যালয় থেকে ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সোহাইল শাহিন। তালেবান সরকারে পাশতুনদের অংশগ্রহণ থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামি সরকার কোনো নৃ-গোষ্ঠীর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে না। আপনি জানেন যে, আফগানিস্তানের বাদাখশান প্রদেশসহ আরো কয়েকটি প্রদেশে তাজিক জাতিগোষ্ঠী রয়েছে, ফারিয়া ও সারে পোলের মতো প্রদেশগুলোতে রয়েছে উজবেক জনগোষ্ঠী। দেশের দক্ষিণাঞ্চলে রয়েছে পাশতুন জনগোষ্ঠী। এরা সবাই আফগানিস্তানের জনগণ এবং তারা ইসলামি সরকারের অংশ হবে।

সোহাইল শাহিন জোর দিয়ে বলেন, তালেবানের নেতৃত্ব একটি অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে যাতে আফগান সরকারে সবার অংশগ্রহণ থাকে। তিনি জোর দিয়ে বলেন, সরকারে এবং দেশ পুনর্গঠনে সব নৃ-গোষ্ঠীর অংশ নেয়ার অধিকার রয়েছে। সবাই যাতে দেশের জনগণের সেবা করতে পারে সেজন্য অংশগ্রহণমূলক সরকার গঠন করা হবে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সম্পর্কে তালেবানের এ মুখপাত্র বলেন, আফগানিস্তানের এটি একটি বিদেশী চক্র, দেশের মাটিতে কোথাও এদের ঠাঁই হবে না।

সোহাইল শাহিন জোর দিয়ে বলেন, আফগানিস্তানের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছে তালেবান। মেয়েদের শিক্ষা এবং নারীদের কর্মসংস্থান সম্পর্ক সোহাইল শাহীন বলেন, আফগানিস্তানে হাজার হাজার গার্লস স্কুল রয়েছে। সেগুলো চালু আছে। কোনো বাধা দেয়া হচ্ছে না, মেয়েরা স্কুলে যেতে পারছে। নারী শিক্ষকরাও তাদের কাজ শুরু করেছেন। ফলে নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানে প্রবেশে আমাদের কোনো সমস্যা নেই তবে এসব ক্ষেত্রে অবশ্যই ইসলামি হিজাব মানতে হবে। নারীদের অধিকার থাকবে, তবে শুধুমাত্র হিজাব মানার শর্ত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris