তানোরে মাসিক সাধারণ সভা
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে উপজেলা আইনশৃংখলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২৩ আগষ্ট সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা এবং মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আরো উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, তানোর থানার অফিসার ইন্চার্জ(ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিউল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কাঁমারগা ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
