৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় র‌্যাব কর্তৃক জাল নোটসহ ১ জন প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ৯:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় র‌্যাব কর্তৃক জাল নোটসহ ১ জন প্রতারক গ্রেফতার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দীঘলকান্দি পশ্চিমপাড়া গ্রামস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে জাল নোট ২৭,৫০০ টাকা এবং আসামী শ্রী পিন্টু হালদার (৩৫), পিতা-মৃত নিত্য হালদার, সাং-আড়ানী চকসিংগাপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। ঘটনার বিবরণে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দীঘলকান্দি পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক মোঃ ইদুল্লা(৫৫), পিতা-মোঃ শুকুর মন্ডল এর কলাবাগান সংলগ্ন পাকা রাস্তার উপর একজন ব্যক্তি বাংলাদেশী কথিত জাল টাকা নিয়ে অবস্থান করিতেছে।

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করতঃ নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সরকারী গাড়ীযোগে উক্ত স্থানের উদ্দেশ্যে রওনা করি এবং একই তারিখ ১৫:৫০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেরে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দীঘলকান্দি পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক মোঃ ইদুল্লা(৫৫), পিতা-মোঃ শুকুর মন্ডল এর কলাবাগান সংলগ্ন পাকা রাস্তার উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১ জন ব্যক্তিকে আটক করি। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন