বাগমারায় আ’লীগ নেতা হযরতের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি, ও সাবেক ইউপি সদস্য হযরত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হযরত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল রোববার বিকেল ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। হযরত আলী শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর পিতা। মরহুম হযরত আলীর বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ সন্ধ্যায় মচমইল গ্রামে মরহুম হযরত আলীর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মরহুম হযরত আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।
