৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটায় অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নওহাটায় অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহী পবার নওহাটা পৌর এলাকায় কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে ৩০০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২২ আগস্ট) সকাল ১০ টায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহায়তা অসহায় ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেন।

স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ কাজে সহায়তা করেন কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। এ সময় নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘করোনাকালীন অসহায় মানুষের কথা চিন্তা করে, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান সাহেব দেশের প্রতিটি উপজেলার পাশাপাশি নওহাটা পৌরসভায় ৩০০ জন পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছে।

এই মহৎ উদ্যোগের জন্য পৌরবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, শুভসংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নবাবসহ অমিত হাসান, শাহিনুল ইসলাম, জেসমিন আরা, মুত্তাকিন আলম, রাজশাহী কলেজ শাখার সাব্বির, মরিয়মনেছা লিমা, নওহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. দিদার হোসেন ভুলু ও প্যানেল মেয়র-২ এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. আজিজুল হক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন