৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় অনুরাগ কমিউনিটি সেন্টার হতে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে গণপাড়া ও গণকপাড়া হয়ে সোনাদিঘি মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ চলমান রয়েছে। গতকাল শনিবার দুপুরে সড়কটির কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

এক সময়ের সরু এই সড়কটি প্রশস্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রশস্তকরণ শেষে গত ১৯ আগস্ট কার্পেটিং কাজ শুরু হয়। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত হওয়ায় নগরবাসীর চলাচল নির্বিঘ্ন হবে। পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি ও মোঃ শামসুজ্জামান রতন, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন