সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

‘তালেবানরা বদলে গেছে, ইতিহাসের পুনরাবৃত্তি হবে না’

Paris
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এফএনএস : মার্কিন নাগরিক ও আফগান মিত্রদের যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়ার অভিযান বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। তাই এতে প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তালেবানরা বদলে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে না। আফগানিস্তান ছাড়তে কাবুল বিমান বন্দরের বাইরে মরিয়া আফগানরা। দেয়াল টপকে বিমানবন্দরে প্রবেশ করছেন অনেকেই। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে শুক্রবার জার্মানির মার্কিন বিমান ঘাঁটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়। সেখানে আফগান নাগরিকদের সহায়তা দেয় মার্কিন সেনারা। তৃতীয় দেশ হিসেবে ১০ দিনের জন্য ৫ হাজার আফগান নাগরিককে আশ্রয় দিতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইউএই ছাড়াও কাবুল থেকে যুক্তরাষ্ট্রগামীদের নিজেদের ভূখণ্ড অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, ইতালি, কুয়েত, বাহরাইন, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ। আফগানিস্তান থেকে সব মার্কিন নাগরিক ও মিত্রদের ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি। জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক দেশে ফিরতে চায়, তাদের অবশ্যই ফিরিয়ে আনা হবে। তবে এই অভিযান বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ।

শেষ পর্যন্ত কী হবে আমি বলতে পারবো না। আল কায়েদা থেকে মুক্তি পেতে আমরা আফগানিস্তানের গিয়েছিলাম। সে কাজ শেষ। এখন এই যুদ্ধ শেষ করতে হবে। এদিকে, বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তালেবানরা বদলে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস করে তার দেশ। হুয়া চুনিয়িং জানান, এই পৃথিবীতে কোন কিছুই অপরিবর্তিত থাকে না। আমাদের শুধু অতীতের দিকে তাকালেই হবে না বর্তমানকে দেখতে হবে। আমরা বিশ্বাস করি তালেবানরা অতীতের পুনরাবৃত্তি করবে না। তালেবনরা তাদের বর্তমান ইতিবাচক অবস্থান ধরে রাখবে এবং তা বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris