সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

কাবুল বিমান বন্দরের বাইরে দেশ ছাড়তে মরিয়া আফগানরা

Paris
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এফএনএস : কাবুল বিমান বন্দরের বাইরে জড়ো হয়ে আছেন দেশ ছাড়তে মরিয়া আফগানরা। অনেকেই দেয়াল টপকে কাবুল বিমানবন্দরে প্রবেশ করছেন। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনট জানানো হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ আফগান নাগরিকদের আশ্রয় দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাহরাইন, ডেনমার্ক, জার্মানি, ইতালি, কুয়েত, কাতার, ইউএইসহ বেশ কয়েকটি দেশ ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন তারা।

এ ছাড়া আফগানিস্তানের নাগরিকদের অস্থায়ীভাবে জায়গা দেয়ার কথা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তালেবানরা বদলে গেছে, ইতিহাসের পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস করে তা দেশ। দেশটিতে নতুন করে কোনো গৃহযুদ্ধ বা মানবিক বিপর্যয় হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, কাবুল থেকে সব মার্কিনিকে দেশে ফিরিয়ে আনা হবে। আফগানদের যুক্তরাষ্ট্রে আনার এই অভিযান বিপজ্জনক। সে কারণে শেষ পর্যন্ত কী হবে তা জানেন না তিনি।


আরোও অন্যান্য খবর
Paris