সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে বাধা দিচ্ছে তালেবান

Paris
Update : রবিবার, ২২ আগস্ট, ২০২১

এফএনএস : রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশিরভাগ অংশ তালেবানের দখলে চলে যাওয়ার পর থেকেই ভয় আর শঙ্কা দেখা দিয়েছে আফগানদের মধ্যে। বিশেষত নারী অধিকারের ক্ষেত্রে তালেবানের আগের কর্মকাণ্ড সেই শঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। বিরোধিতা করলে যেকোন সময় খড়গ নেমে আসতে পারে গণমাধ্যমের ওপরও। ক্ষমতা দখল করেই সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল টোলো নিউজে সাক্ষাতকার দিতে আসেন তালেবানের অন্যতম মুখপাত্র মৌলভি আবদুল হক হেমাদ। নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানানো তালেবান সবাইকে অবাক করে দিয়ে নারী উপস্থাপিকাকেই স্বাক্ষাৎকার দেয়। নারী শিক্ষা, নারীর কর্মক্ষেত্রে প্রবেশ ও অধিকারের বিষয়ে বরাবরই তীব্র বিরোধী গোষ্ঠীটি অবশ্য বলছে, আফগান সংস্কৃতি ও শরীয়া মতে পূর্ণ অধিকার দেয়া হবে নারীকে।

যদিও সেই অধিকার প্রদানের চেহারা কেমন হবে তা স্পষ্ট করেনি তালেবান। এরইমধ্যে গণমাধ্যমের খবর এসেছে, বহু নারীকে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করতে দেয়নি সশস্ত্র গোষ্ঠীটি। কাবুলের এক সংবাদ সংস্থার সম্পাদক জানিয়েছেন, তার নারী সহকর্মী সাংবাদিকদের ঘরে থেকে কাজ করারা নির্দেশ দেয়া হয়েছে। তাই তালেবানের এসব অবশ্য প্রতিশ্রুতিতে খুব একটা আশ্বস্ত হতে পারছেন না কেউই। তাদেরই একজন আফগানিস্তানের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ মোবি মিডিয়ার প্রধান সাদ মোহসেনি বলেন, ‘আমি মনে করি, বিরুদ্ধে গেলেই গণমাধ্যম স্রেফ বন্ধ করে দেবে তালেবান। আমি খুব একটা আশাবাদী নই গণমাধ্যমের ভবিষ্যত নিয়ে। শীর্ষ নেতারা এসেছে, পরিস্থিতি যেকোন সময় পাল্টে যেতে পারে।’

মোহসেনি আরও বলছেন, সহকর্মীদের নিয়ে তিনি শঙ্কিত তিনি। গণমাধ্যম উগ্র এই সংগঠনটির সবচেয়ে বড় শত্রু। ক্ষমতায় একটু জেঁকে বসলেই এই মাধ্যম নিয়ে নীতি প্রকাশ করবে তারা। তখনই কেবল বোঝা যাবে তাদের আসল চেহারা। আফগান সাংবাদিকদের আশঙ্কা, আসছে দিনগুলোতে তালেবানের কঠোর শাসন গণমাধ্যমের স্বাধীনতাকে চূড়ান্তভাবে খর্ব করবে। আগেরবার তালেবান শাসনের সময় যেখানে ছিল একটিমাত্র রেডিও স্টেশন। যা শুধুমাত্র আযান ও ধর্মীয় শিক্ষার কাজে ব্যবহৃত হতো। সেই আফগানিস্তানে এখন কয়েক ডজন টিভি চ্যানেলের পাশাপাশি ১৭০টি রেডিও স্টেশন। আর সংবাদপত্রের সংখ্যা ১শ’রও বেশি।


আরোও অন্যান্য খবর
Paris