সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি আবুধাবিতে

Paris
Update : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গানি এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রয়েছেন। উপসাগরীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গানি সেখানে আশ্রয় নিয়েছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গানি ও তার পরিবারকে মানবিক কারণে সেখানে স্বাগত জানানো হয়েছে। রোববার আফগানিস্তান থেকে পালানোর সময় তিনি ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার সঙ্গে করে নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত।

প্রাথমিকভাবে জানা গিয়েছিলো তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তান বা উজবেকিস্তানে পালিয়েছেন। পরে তার ওমানে যাওয়ার খবরও শোনা গিয়েছিল। ফেইসবুক পোস্টে নিজের দেশে ছেড়ে পালানোকে সঠিক প্রমাণ করতে চেয়ে করে গনি লিখেছেন, তালেবানরা আমাকে একদম সরিয়ে দিয়েছিল। তারা এখানে সমস্ত কাবুল এবং কাবুলের জনগণকে আক্রমণ করতে এসেছে। রক্তপাতের বন্যা এড়ানোর জন্য, আমি ভেবেছি আমার দেশ ছেড়ে চলে যাওয়ার ভালো।

আশরফ দেশ ছাড়ার পরই আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের ‘কেয়ার টেকার’ প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। আফগানিস্তানের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতি, পালানো, পদত্যাগ বা মৃত্যু হলে এফভিপি তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতি হন। সম্প্রতি টুইটে সালাহ লেখেন, আমি বর্তমানে আমার দেশের ভিতরে আছি এবং বৈধ কেয়ার টেকার প্রেসিডেন্ট। পাশাপাশি অন্য নেতাদের সমর্থন নিশ্চিত করার জন্য সকল নেতাদের কাছে পৌঁছে যাচ্ছেন আমরুল্লাহ সালেহ।


আরোও অন্যান্য খবর
Paris