সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মান্দায় হেরোইনসহ এক যুবক আটক

Paris
Update : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

মান্দা থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দায় হেরোইনসহ শাহজাহান আলী (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় উপজেলার মঞ্জিলতলা বাজার সংলগ্ন এলাকায় হেরোইন বিক্রির সময় থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত শাহজাহান আলী উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর ডাঙ্গাপাড়া গ্রামের আকালু প্রামানিকের ছেলে। তাঁর নিকট থেকে ১৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটক শাহজাহান বেশ কিছুদিন ধরে মঞ্জিলতলা বাজারে হেরোইন বিক্রি করছিল। বুধবার সন্ধ্যার পর প্রাইমারি স্কুলের পাশে হেরোইন বিক্রির সময় ১৪ পুরিয়া হেরোইনসহ তাঁকে আটক করা হয়। পরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শাহজাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris