সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি

Paris
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

এফএনএস : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিভিন্ন ধরনের ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন আবেদন শুনানি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ২২ আগস্ট থেকে জামিন আবেদন গ্রহণ ও শুনানি করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন আবেদনের শুনানি করা হবে। জামিন শুনানির দিন ও সময় নির্ধারণ করবেন সংশ্লিষ্ট আদালত।


আরোও অন্যান্য খবর
Paris