সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

তাজিকিস্তান আশ্রয় না দেয়ায় ওমানে পৌঁছেছেন গণি

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি আশ্রয় পাননি তাজিকিস্তানে। জানা গেছে, বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি। গতকাল সোমবার ভারতীয় সাংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে। এর আগে, রোববার তালেবান কাবুলে ঢুকে পড়ার দিনেই তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ। এমন খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, রক্তপাত এড়াতেই দেশত্যাগ করেছেন।

এদিকে ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কি না, এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওমানে আশ্রয় না হলে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হতে পারেন। তবে আশরাফ গণি এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে কিনা এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি ওয়াশিংটনের। আফগানিস্তানে পূর্ণ এবং সার্বিক সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। রাজধানীর প্রেসিডেন্টের দফতরে অবস্থান করছেন তালেবানের শীর্ষ নেতারা।


আরোও অন্যান্য খবর
Paris