সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গোদাগাড়ীতে কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী পৌরসভার আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার সাত তরুণ হলো- মো. সাগর (১৯), রুবেল হোসেন (২২), দুরুল হোসেন, দিপু ঘোষ (১৯), আজিম উদ্দিন (২৪), মাসুদ রানা (২১), মো. জুয়েল (১৯) এবং বকুল হোসেন (২১)।

সবার বাড়ি গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর মহল্লায়। র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পে খবর আসে ওই স্কুলটির নবম শ্রেণির ফাঁকা কক্ষে কিছু ব্যক্তি মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সাতজন র‌্যাবের হাতে ধরা পড়েন। এ অভিযানে একটি বড় ছুরি, দুটি চাকু, তিনটি হাসুয়া, সাতটি মোবাইল ও ১১ টি সীমকার্ড জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


আরোও অন্যান্য খবর
Paris