সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চারঘাটের জমির বিরোধে হত্যায় বড় ভাই ও দুই ভাতিজা আটক

Paris
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটের পশ্চিম ভাটপাড়া গ্রামে গত শুক্রবার সকালে জমির বিরোধে ভাই-ভাতিজার হাতে মতিউর রহমান নামে এক ব্যক্তি খুন হয়। নিহত ব্যক্তি ঐ গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত মতিউর রহমানের বড় ভাই খলিলুর রহমান (৬৫) এবং তার দুই ছেলে তোতা মিয়া (৪২) ও নিয়াজউদ্দীন (৪৫) কে রবিবার (১৫ আগষ্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়েছে। আটককৃতরা ঘটনার দিন আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এ ব্যাপারে নিহত মতিউর রহমানের মেয়ে বাদী হয়ে চারঘাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে খুনের ঘটনায় তিন বাবা-ছেলে কে আটক করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। ঘটনার পর থেকে তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এর আগে গত শুক্রবার (১৩ আগষ্ট) সকালে ৩০ শতাংশ জমি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় মতিউর রহমান এবং বড় ভাই খলিলুর রহমান ও তাদের ছয় ছেলে। সংঘর্ষে ভাই-ভাতিজার হাসুয়ার আঘাতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মতিউর রহমানের মৃত্যু হয়। এই জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মাঝে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। আদালতে মামলাও চলমান আছে। সর্বশেষ ধান লাগানোর জন্য জমি দখল নিতে গিয়ে দুই ভাইয়ের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।


আরোও অন্যান্য খবর
Paris