বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

নারী চিকিৎসককে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

Paris
Update : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

এফএনএস : সিরাজগঞ্জে শাহজাদপুরে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয় বলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. শামসুজ্জোহা জানান। এরা হলেন- উপজেলার পোতাজিয়া ইউনিয়নের সরকারপাড়ার রজব আলীর ছেলে মেহেদী হাসান মৃদুল (২৭) ও গাতিরপাড়ার ইয়ার আলীর ছেলে সবুজ হোসেন (২০)।

তারা সর্ম্পকে চাচাতো ভাই। শামসুজ্জোহা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসককে মৃদুল ও সবুজ প্রায়ই উত্ত্যক্ত করতো। এ বিষয়ে ওই নারী চিকিৎসক থানায় ও উপজেলা প্রশাসনে অভিযোগ করেন। গত শনিবার বিকালে ওই ২ যুবক চিকিৎসকের বাসায় গেলে সেখান থেকে পুলিশ তাদের আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris