সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

করোনায় বিশ্বে মৃত্যু সাড়ে ৪৩ লাখ ছাড়াল

Paris
Update : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

এফএনএস : করোনায় বিশ্বে মৃত্যু সাড়ে ৪৩ লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি সাড়ে ৬৯ লাখের বেশি। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই বিশ্বে দৈনিক মৃত্যু ১০ হাজারের বেশি। বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে সাত লাখ ২৯ হাজার ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ওয়ার্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৫০২ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৫৮ হাজার ২৭৪ জন।

তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ জন। করোনায় আবারও দৈনিক মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ায়। ভারতের মহারাষ্ট্রে করোনার ডেল্টা প্লাস ধরনে মারা গেছে ৫ জন। এই ধরন শনাক্ত হয়েছে আরো ৬৬ জনের শরীরে। ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে নতুন করে মাস্ক বাধ্যতামূলক করেছে চীন। এদিকে, বিমান, রেল ও জাহাজে ভ্রমণকারীদের জন্য টিকা বাধ্যতামূলক করছে কানাডা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একদিনে রেকর্ড ৪শ ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে চারজন। এ পরিস্থিতিতে বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরত্বে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।


আরোও অন্যান্য খবর
Paris