সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর কারাদন্ড

Paris
Update : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মাদক সেবনকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাগর রহমান (২১)। সাগর রহমান ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার কালাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মাদক সেবনকালে ভবানীগঞ্জ নিউ মার্কেটের দক্ষিণ পাশ থেকে বাগমারা থানা পুলিশের এসআই নুর ইসলাম তাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত সাগর রহমানকে ভ্রাম্যমাণ আদালত হাজির করে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে সাগর রহমানের এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ এই রায় প্রদান করেন। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে সাগরকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাগর রহমানকে জেল হাজতে পাঠানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris