সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

প্রথম নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক

Paris
Update : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে প্রথম নারী গভর্নর হিসেবে দ্রুতই দায়িত্ব নিতে যাচ্ছেন পোড় খাওয়া রাজনীতিক ডেমোক্র্যাট নেতা ক্যাথি হকল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব থাকা হকল সদ্য পদত্যাগী অ্যান্ড্রু কুমোর কাছ থেকে গভর্নরের দায়িত্ব বুঝে নেবেন। সম্প্রতি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমসের তদন্ত প্রতিবেদনে ১১ নারীকে যৌন হয়রানির ঘটনা উঠে আসার পর মঙ্গলবার চাপের মুখে পদত্যাগ করেন অ্যান্ড্রু কুমো। ৬২ বছর বয়সী হকাল এক টুইটে বলেন, “আমি গভর্নর কুমোর পদত্যাগের সিদ্ধান্তে একমত পোষণ করছি।

নিউ ইয়র্কবাসীর মঙ্গলের জন্য এটাই হবে সঠিক সিদ্ধান্ত।” “সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নিয়ে আমি তার উত্তরসূরী হতে যাচ্ছি, আমি নিউ ইয়র্ক রাজ্যের ৫৭তম গভর্নর হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি।” বাফেলোর অধিবাসী ক্যাথি হকল পাশ্ববর্তী ৫৫ জনসংখ্যার শহর হামবুর্গের বোর্ড সদস্য হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেছেন। ওই বোর্ডে হকলের সঙ্গে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট নেতা জন কেসনার তার সহকর্মী সম্পর্কে বলেন, “হামবুর্গেই তার (হকল) বেড়ে ওঠা এবং নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে তিনি দায়িত্ব নিচ্ছেন- আমাদের কাছে এর চেয়ে গর্বের আর কিছু নেই।”

২০১১ সালে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয়লাভ করেন ক্যাথি হকল। এর আগে ৪০ বছর সেখান থেকে কোনো ডেমোক্র্যাট নেতা জয় পাননি। মঙ্গলবার গভর্নরের পদ থেকে অ্যান্ড্রু কুমো পদত্যাগ করার পর অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমস এক বিবৃতিতে হকালের প্রতি সমর্থন জানিয়েছেন। “আমি জানি আমাদের রাজ্য লেফটেন্যান্ট জেনারেল হকালের হাত ধরে ভালো একটি নেতৃত্ব পাবে এবং আমি তার সঙ্গে কাজ করে যেতে চাই,” বলেন অ্যাটর্নি।


আরোও অন্যান্য খবর
Paris