সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

ব্রিটেনের রাণীর ছেলে এ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা

Paris
Update : বুধবার, ১১ আগস্ট, ২০২১

এফএনএস : ব্রিটেনের রাণী ২য় এলিজাবেথের ছেলে প্রিন্স এ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন এক মার্কিন নারী। ভার্জিনিয়া জুফ্রে নামের ওই নারীর অভিযোগ, ১৭ বছর বয়সে প্রিন্সের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ব্রিটেনে আনা হয় তাকে। সেসময় তাকে যৌন নির্যাতন ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, বয়স ও পাচারের শিকার হয়েছেন জেনেও জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এ্যান্ড্রিউ।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শিশু নির্যাতন আইনে মামলাটি করেছেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স এ্যান্ড্রিউ। এর আগে ২০১৯ সালেও এই অভিযোগ উঠার পর তিনি দাবি করেন ওই নারীকে কখনো দেখেননি তিনি। যে কোন ধরনের তদন্তে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris