বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাবি অধ্যাপক সুজিতের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নাটোরের এমপি শিমুলের অভিযোগ

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। গত রোববার রাত ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগটি দাখিল করেন তিনি। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে।

তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে। এ বিষয়ে সংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, ড. সুজিত সরকার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মানহানি করেছেন। এজন্য বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের আশ্রয় নিয়েছি। এছাড়াও নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ-বইয়ে আমার বাবার নামে মিথ্যা তথ্য দেয়ায় নাটোর আদালতে মামলা করব। ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এমপি শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার।

জিডিতে অধ্যাপক সুজিত কুমার উল্লেখ করেছিলেন, তিনি ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় ২১ নম্বর রাজাকার তালিকায় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী সরদারের নাম প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তবে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অধ্যাপক সুজিত সরকারের করা জিডি খারিজ করে দেয় রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris