বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে দেড় কেজি গাঁজাসহ একজন আটক

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার নিমতলা গ্রামের মৃত আরসাদ আলীর ছেলে মোঃ জামরুল হোসেন (২৪)। ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম ও তাঁর টিম গত ৮ আগস্ট রাত ১১ টার দিকে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। ডিবি পুলিশের ঐ টিম রাত ১১.১৫ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ জামরুল হোসেন গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরজন পালিয়ে যায়। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এসময় জামরুলের কাছে থেকে হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris