বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

চকলেট খাওয়ানোর নাম করে শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটি মা ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ মাহফুজার রহমান মিন্টু (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে। গত রোববার রাতে শহরের বিহারী কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। গতকাল সোমবার বেলা ১২টায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) রাজিবুল ইসলাম জানায়, গত ২ আগষ্ট বিকেলে চকদেব কলেজ পাড়া সরিষাহাটির মোড়ে ফজলে রাব্বি বকুর বাড়ির সামনে কয়েজনের সাথে খেলাধুলা করছিলো ওই শিশুটি।

এসময় শিশুটিকে ফুসলাইয়ে চকলেট খাওয়ানোর নাম করে বাড়ির ড্রয়িং রুমে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির ফুফু দেখে ফেললে ধর্ষণকারী শিশুটির ফুফুকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। পরে শিশুটির মা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris