বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাঘায় প্রতারণা মামলায় প্রধান শিক্ষক কারাগারে

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় চেক প্রতারনা মামলায় এমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক কে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। গতকাল সোমবার ভোর তিনটায় রাজশাহীর বোয়ালিয়া থানার মঠপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ছাতারী গ্রামের মৃত আয়েন উদ্দিন সরকার এর ছেলে এবং ছাতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, এমদাদুল হকের বিরুদ্ধে বাঘা উপজেলার বিভিন্ন ব্যাক্তি বাদি হয়ে আদালতে (রাজশাহী) ১২টি চেক প্রতারনা (এন আই অ্যাক্ট – ১৩৮ ধারা) মামলা দায়ের করেন। মামলা গুলোর ৫টিতে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট রয়েছে এবং ৭ টি মামলায় সাজা প্রদান করা হয়েছে। এর পর তিনি দির্ঘদিন আত্মগোপনে ছিলেন। এদিন গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপ পরিদর্শক ( এসআই) মোকাররম হোসেন, এএসআই সেলিম রেজা এবং সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের সহযোগিতায় বোয়ালিয়া থানাধিন মঠপুকুর এলাকা (আসামীর বোনের বাড়ি) থেকে রোববার দিবাগত রাত ৩ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে দায়েরকৃত দায়রা মামলা নং- ১৩৪৪/১৬ এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও আট লক্ষ টাকা জরিমানা, মামলা নং- ৬০৪/১৬ এই মামলায় এক বছর কারাদন্ড, মামলা নং- ১০০৯/১৬এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ষোল লক্ষ টাকা জরিমানা, মামলা নং- ৬২৫/১৬ এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও আট লক্ষ টাকা জরিমানা, মামলা নং- ১৩০৬/১৭ মামলায় তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানা, মামলা ১০৩২/১৭ মামলায় দুই মাস বিনাশ্রম কারাদন্ড ও নয় লক্ষ টাকা জরিমানা এবং মামলা নং- ১৩০০/১৭ এই মামলায় তিন মাস কারাদন্ড ও দুই লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এশাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত ও সাজা প্রাপ্ত আসামীকে গেস্খপ্তার করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris