বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে এক ছিনতাইকারী গ্রেফতার

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়ার মৃত মাসুমের ছেলে মোঃ সম্রাট (২৬)। ঘটনা সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট ২০২১ মোসাঃ নিলুফা বেগম (৪২) নামের এক নারী চাঁপাইনবাবগঞ্জ হতে ব্যাটারী চালিত ইজি বাইক যোগে কাশিয়াডাঙ্গা রহমান পেট্রোল পাম্পের সামনে এসে নামেন।

সন্ধ্যা ৭.১৫ টায় পায়ে হেঁটে কাশিয়াডাঙ্গা মোড়ে যাওয়ার পথে সেলিমে হোটেলের সামনে পৌঁছা মাত্রই আসামী সম্রাট পিছন হতে নিলুফা বেগমের কাছে থাকা একটি হাত ব্যাগ জোরপূর্বক কেড়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। হাত ব্যাগের মধ্যে ২টি মোবাইল ও নগদ টাকা ছিলো। এসময় নিলুফা ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকলে পাশেই ডিউটিরত কাশিয়াডাঙ্গা থানার পুলিশ স্থানীয় লোকজনদের সহায়তায় ঘটনাস্থল হতে আসামী মোঃ সম্রাটকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris