বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে হেরোইনসহ এক ব্যক্তি আটক

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৫৩ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত সান মাহমুদের ছেলে মোঃ শামসুদ্দিন ঠাঁকুর (৫৫)। সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মশিয়ার রহমান সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আবু জোবায়ের ও তার টিম গত ৫ আগষ্ট বিকালে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামে এক ব্যক্তি তার নিজ বাড়ীতে হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। সে মাদক ব্যবসার অন্যতম পৃষ্ঠপোষক। ডিবি পুলিশের ঐ টিম বিকেল ঘটনাস্থলে পৌঁছে আসামী শামসুদ্দিন ঠাঁকুরকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তার ব্যবহৃত জুতার ভিতর হতে ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris