বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

নির্মাতা চয়নিকা চৌধুরী আটক

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

এফএনএস : নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়িটি ঘিরে ধরে পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করা হয়। চয়নিকা চৌধুরীর প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এই কাজের সুবাদে নায়িকা পরীমনির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে নির্মাতা চয়নিকা চৌধুরীর।

এরপর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে তাদের। চয়নিকাকে নিজের ‘মা’ বলে অভিহিত করেন পরীমনি। চয়নিকা নিজেও পরীমনিকে মেয়ের মতো ভাবেন বলে জানান। সবশেষ উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে চয়নিকা চৌধুরীকে। বুধবার র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ আটক হন পরীমনি। এর আগে ৪ ঘণ্টার বেশি সময় পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব।

আটকের আগে ফেসবুক লাইভে এসে পরিচিত সবার সাহায্য চান পরী। কিন্তু কেউ এগিয়ে আসেননি। এমনকি তার ‘মা’ খ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরীও এদিন আসেননি। এমনকি পরীমনি আটকের নিশ্চুপ ছিলেন চয়নিকা চৌধুরী। অবশেষে মুখ খুলেছেন তিনি। চয়নিকা চৌধুরী বলেন, এবারের ঘটনার সময় আমি ফেসবুকে ছিলাম না। সন্ধ্যার দিকে সুবর্ণা আপা ফোন করার পর জানতে পারি। তখন ৬টার বেশি বাজে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে দেখলাম। কিন্তু কী করবো বুঝতে পারছিলাম না।

এর মধ্যে লাইভও বন্ধ হয়ে গেছে। র‌্যাব সদস্যরা ঢুকেছেন ওর বাসায়। তখন আমি ছুটে যেতে পারতাম, কিন্তু বাসায় ঢুকতে পারতাম না। এখানে আমার আসলে কিছু করার ছিল না। পরীমনির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এই নির্মাতা বলেন, পরীমনির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে কাজভিত্তিক আলোচনা হয়। ব্যক্তিগত বিষয় নিয়ে পরীমনির সঙ্গে কোনো দিনই আলাপ করিনি। আর আমিও তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাইনি, জানতেও চাইনি।


আরোও অন্যান্য খবর
Paris