২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড

প্রকাশিত: ৬ আগস্ট ২০২১, ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বাগমারায় ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মাদকসেবন কালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিপ্লব (২৮) এবং জাহাঙ্গীর আলম (২৫)। বিপ্লব উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে। অন্যদিকে জাহাঙ্গীর আলম ঝিকরা ইউনিয়নের শিবদেবপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে বাগমারা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবন কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালত হাজির করে পুলিশ। ভ্রাম্যমান আদালতে বিপ্লবের এক বছর এবং জাহাঙ্গীর আলমের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনকালে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ভ্রাম্যমান আদালতে রায়ের পরেই গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন