সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ তিন ভাই আটক

Paris
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ তিন ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বারঘরিয়া বাইশপুতুল মন্দিরের পাশে মো. রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বারঘরিয়া ইউনিয়নের জামাতাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সবুর আলী (৩০) ও সোহাগ আলী (২৭)। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।


আরোও অন্যান্য খবর
Paris