সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নায়িকা একার বাসা থেকে মাদক উদ্ধার

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

এফএনএস : গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ আটক চিত্রনায়িকা একার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমান ইয়াবা, বিদেশি মদ এবং গাঁজা উদ্ধার করে পুলিশ। এর আগে রাজধানীর হাতিরঝিলে বন্ধু নিবাস নামের অ্যাপার্টমেন্টের নয় তলায় চিত্রনায়িকা একা’র বাসায় গৃহকর্মী হাজেরা বেগম (৩০) নির্যাতনের শিকার হন। আশেপাশের লোকজন পুলিশের ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে হাতিরঝিল থানা পুলিশ গিয়ে হাজেরা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিত্রনায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসে।

গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।আহত গৃহকর্মীর স্বামী বলেন, তার স্ত্রী হাজেরা বাসা বাড়িতে ছুটা কাজ করে। ঐ নায়িকার বাসায় কাজ করতো ৩ মাস যাবত। শনিবার একা ওই ভবনে ফ্ল্যাট পরিবর্তন করছিলেন। তাই হাজেরাকে তার সাথে থাকতে বলেন। কিন্তু হাজেরা বলেন, অন্য বাসায় কাজ রয়েছে। আগে বললে অন্য বাসায় জানিয়ে আসতে পারতাম। এতে একা বলেন, তোমার আর কাজ করতে হবে না। এসব কথার প্রেক্ষিতে হাজেরা বলেছিল যে ঠিক আছে, আমার বেতন দিয়ে দেন।

এতে তিনি রাগান্বিত হয়ে আমার স্ত্রী হাজেরাকে ভারী কোন বস্তু দিয়ে পিটিয়ে আহত করেন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়। হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ বলেন, এ বিষয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও সাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসায়সফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গিয়েছে। ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া একা চিত্রনায়ক আলেকজান্ডার বো’র সাবেক স্ত্রী।


আরোও অন্যান্য খবর
Paris