সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মান্দায় সাবেক সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মন্তব্য করায় থানায় অভিযোগ

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

রুবেল সরকার : নওগাঁর মান্দায় সাবেক সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সেই সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান বাদী হয়ে আতিকুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত ২৮ জুলাই মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আতিকুর রহমান উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউপির শ্যামপুর গ্রামের মজিবর রহমানের ছেলে বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায় ১৯/০১/২০২১ইং তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-২ নওগাঁ হতে মামলা নং ৩৩ পি/২০২০ এর তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তৎকালীন মান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামানের উপর নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক সরেজমিন তদন্ত পূর্বক গত ২৪/০১/২১ইং তারিখে উক্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। এমতাবস্থায় উক্ত মামলার বিবাদী আতিকুর রহমান মামলার প্রতিবেদন তার পক্ষে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়ে হুমকি-ধামকি প্রদান করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসম্মান করে বিভিন্ন সময় মানহানিকর পোস্ট করেন।

তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে আতিকুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত একটি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সমাজসেবা অফিসার বরাবর নির্দেশনা আসে কিন্তু সমাজসেবা অফিসার মনিরুজ্জামান সরেজমিনে তদন্ত না করেই তার প্রতিবেদন দাখিল করেন। তিনি আরো বলেন মনগড়াভাবে প্রতিবেদন দাখিল করার কারণে ফেসবুকে কয়েকটি কথা লিখেছিলাম।

এ বিষয়ে তেঁতুলিয়ায় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফেসবুকে লেখালেখির বিষয় শুনেছি, তবে যাই হোক এজন উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করে কোন কিছু লেখা উচিত নয়।

এ ব্যাপারে সমাজসেবা অফিসার মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১৯/০১/২০২১ইং ইং তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ২ নওগাঁ মামলা নং ৩৩পি/২০২০ এর তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের তদন্তভার প্রাপ্ত হই, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক সরেজমিনে তদন্ত পূর্বক গত ২৪/০১/২০২১ইং উক্ত মামলার প্রতিবেদন আদালতে প্রেরণ করি।

এরপর থেকেই আতিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর মিথ্যা ভিত্তিহীন উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে, তার এহেন কর্মকান্ডে আমার ব্যক্তিগত সুনামহানীর পাশাপাশি সামাজিক এবং মানসিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে যা সত্যিই দুঃখজনক। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris