সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মহানগরীতে র‌্যাব-৫ এর অভিযানে মিলন নামের এক ব্যাক্তি গ্রেফতার

Paris
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম মোল্লাপাড়া নতুন বস্তি এলাকায় অপারেশন পরিচালনা করে নূরে ইসলাম মিলন নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সে বোয়ালিয়া থানাধীন মহানগরীর মিয়াপাড়া বেশম পট্টি এলাকার মোহাম্মদ ডাবলু’র ছেলে। তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত আদালত কর্তৃক ওয়ারেন্ট ছিলো বলে র‌্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিলেন।

র‌্যাব-৫ জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিআর ৩৮৯/২০১৭(সি), দায়রা নং-৬৬৬/২০১৭ ধারা-এনআই এ্যাক্ট-১৩৮ (সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট) এর সাজাপ্রাপ্ত আসামী মোঃ নুরে ইসলাম (মিলন) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ধানাধীন হড়গ্রাম মোল্লাপাড়া নতুন বস্তি এলাকায় ঘোরাফেরা করিতেছে।

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সাজা পরোয়ানার বিষয়টি নিশ্চিত করতে র‌্যাব-৫ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ঘটনাস্থল নতুন বস্তির পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক দেহ তল্লাশী করিয়া আসামীর যাবতীয় মানবাধিকার সংরক্ষণ পূর্বক নিজ হেফাজতে গ্রহণ করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris