সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ!

Paris
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ১০ বছরের এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্তে সত্যতা পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত সুমন দাশ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার নরিন্দির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর ঋষিপাড়া মহল্লার বখাটে সুমন দাশ বাবার সঙ্গে মাছের ট্রাকে পানি সরবরাহের কাজ করত।

এলাকা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়া তাজা মাছের ট্রাকে পানি দেওয়া হয়। পানি দেওয়ার সময় অনেক মাছ মরে গেলে সেগুলো সেখানে ফেলে দেওয়া হয়। মরা মাছগুলো সুমনের নিয়ন্ত্রণে থাকে। গত শুক্রবার বিকেলে প্রতিবেশি একই সম্প্রদায়ের জনৈক ভ্যান চালকের শিশু কন্যাকে (১০) মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয় বখাটে সুমন। এসময় তার বাড়িতে কেউ ছিল না। শিশুকে কৌশলে তার ঘরে ঢুকিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

শিশু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে বখাটে সেখানে ফেলে পালিয়ে যায়। পরে লোকজন শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। এ সময় লোকজনের কাছে ধর্ষণের বর্ণনা দেয়। ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য বিকেলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। রাতে শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।

পলাতক অবস্থায় অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত বখাটে সুমন দাশকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ধর্ষণের নমুনা পরীক্ষার জন্য শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুকে অসুস্থ অবস্থায় দেখা যায়। তার চোখে-মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেছে। তাকে ধর্ষণ করা হয়েছে কী না জানতে চাইলে মাথা নেড়ে এর সমর্থন দেয়।

স্থানীয়রা অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত সুমন দাশ স্থানীয় ভাবে বখাটে হিসাবে পরিচিত। বিভিন্ন সময়ে নারীদের যৌন হয়রানি করে থাকে। এনিয়ে তাকে অনেকবার সর্তকও করে দেওয়া হয়েছে। তবে সুমনের পরিবার থেকে দাবি করা হয়েছে, তাদের সঙ্গে এক প্রতিবেশির জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। তাঁর ইন্ধনে ছেলের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি শোনার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করে। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সুমন দাশের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris