সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

লালপুরে ভেজাল গুড় সংরক্ষনের অপরাধে জরিমানা-কারাদন্ড

Paris
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষনের অপরাধে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা ও অপর একজনকে কারাদন্ডর নিদের্শ দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায়।

এসময় ৯হাজার ২শ কেজি ভেজাল গুড়, ২ হাজার ৬৫০ কেজি চিনিসহ ভেজাল গুড় তৈরি অস্বাস্থ্যকর উপাদান ও ক্ষতিকর ক্যামিকেল জব্দ করে এবং এর সাথে জড়িত উপজেলার মোহরকয়া পঞ্চিমপাড়া গ্রামের মৃত মজা শেখ এর পুত্র মোলাম শেখ (৫৫), একই গ্রামের জোবান মন্ডলের পুত্র ইদু মন্ডল (৪০) কে আটক করে ভ্রাম্যমান আদালত।

আটককৃত এক নং ব্যক্তিকে ৫০হাজার টাকা ও দুই নং ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা প্রদানের নিদের্শ দেওয়া হয়। এসময় আটকৃত ২ নং ব্যক্তি জরিমান প্রদানে অক্ষমতা প্রকাশ করলে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানা গেছে। অভিযান কালে রাজশাহী র‌্যাব-৫ নাটোর সিপিসি-২ এর কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris