সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন মা

Paris
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : নেশার জগতে বিচরণ মাজেদুর রহমান মানিকের (২৬)। শত চেষ্টা করেও সেই মাদকের হাত হতে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না তার পরিবারের লোকজনের। সেই নেশার হাত থেকে ফিরিয়ে আনতে বিয়েও দেয়া হয় হয়। তাতেও কোন কাজ হচ্ছেনা।

অবশেষে নিজের সেই ছেলেকে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হলেন মা। গতকাল বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে রাজশাহীর বাগমারায়। মায়ের কাছে বিস্তারিত শোনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এই রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। তার বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া গ্রামে। মাজেদুর রহমান মানিক আউচপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাবুর রহমান মাতুর ছেলে। ছোট থেকেই নেশার জগতে পা রাখেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris