সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে র‌্যাব কর্তৃক বিদেশী মদসহ ১ জন গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
mde

স্টাফ রিপোর্টার : গতকাল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগরস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদসহ জুয়েল রানা নামক এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত জুয়েল কাটাখালী থানার দেওয়ানপাড়া এলাকার মৃত জিয়াউর রহমাননের ছেওেল।

প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর গ্রামস্থ (২৫ নং ওয়ার্ড) খাদেমুল মসজিদ সংলগ্ন জনৈক মিনারুল ইসলাম-এর মুদি দোকানের সামনে দক্ষিণ পার্শ্বে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল থেকে উক্ত ব্যক্তিকে আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী ২৪ (খ) ধারার মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris