বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১২ জন আটক মাদকদ্রব্য উদ্ধার

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, দুর্গাপুর থানা ০৩ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ রবিউল আউয়াল সুমন(২৩) ও ২নং মোঃ মোফাজ্জল হোসেন(৫০) কে ১০লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং ৩নং মোঃ রাইহানুল ইসলাম @ রায়হান(২৮) ও ৪নং মোঃ আকতারুজ্জামান @ বাবু(৩৬) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে।

দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ জারজিস হোসেন(৪০) কে ১৫গ্রাম গাঁজা এবং ২নং মোঃ আতাহার আলী(৩৮) ও ৩নং মোঃ মতিউর রহমান(২৮) কে ১.৫গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ রুবেল হোসেন(২৬) কে ০১গ্রাম হেরোইন এবং ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris